Sporty Magazine official website |

প্রথম কাজ ব্যবসায়ীদের মধ্যে আস্থা আনা: বাণিজ্যমন্ত্রী

Sunday, January 26, 2014

Share this history on :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের প্রথম কাজ হবে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এর মধ্যেই আস্থার পরিবেশ বিরাজ করছে।
আজ রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন পরিচালনা পর্ষদ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাত্ করতে যায়। সেখানে মন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেছেন, ‘সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে যে ব্যবসা ব্যবসার জায়গায় এবং রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যবসায়ীদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। এমন রাজনৈতিক কর্মসূচি দেওয়া ঠিক হবে না, যাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।’
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) এখন স্থগিত হয়ে আছে। তবে শিগগিরই এ স্থগিত আদেশ প্রত্যাহার হয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাঁর ভাষ্য, ‘যেসব কারণে যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করেছে, তার বেশির ভাগই সমাধান করা হয়েছে। অল্পদিনের মধ্যে এ স্থগিত আদেশ প্রত্যাহার হয়ে যাবে বলে আশা করছি। একই সঙ্গে আরও বেশি ক্ষেত্রে জিএসপি সুবিধা প্রাপ্তির প্রচেষ্টাও চলছে।’
বৈঠকে ঢাকা চেম্বার ব্যবসায় আস্থা ফিরিয়ে আনা এবং আস্থা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নসহ ১১ দফা সুপারিশ তুলে ধরে। সংগঠনের সভাপতি শাহজাহান খান বলেন, কয়েক মাসের রাজনৈতিক আন্দোলন ও সহিংসতায় দেশে যে নেতিবাচক ভাবমূর্তির সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতা দেখা দিয়েছে, তা ফিরিয়ে আনতে রাজনৈতিক স্থিতিশীলতা একান্ত প্রয়োজন।
বৈঠকে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, ঢাকা চেম্বারের দুই সহসভাপতি ওসামা তাসীর, খন্দকার শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment