Sporty Magazine official website |

জেলা প্রশাসক কন্ট্রোল রুম থেকে নির্বাচনী ফলাফল প্রকাশ করা হবে

Saturday, January 4, 2014

Share this history on :
দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশের জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এজন্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসে স্থাপন করা হয়েছে নির্বাচন ফলাফল ঘোষণার কন্ট্রোল রুম। আজ কুমিল্লা ১১টি আসনের মধ্যে ৭টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৭টি আসনের সামগ্রিক ফলাফল সরবরাহ করার জন্য কন্ট্রোল রুমে ৭টি ল্যান্ড ফোনসহ ভিডিও কনফারেন্সের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টরের সমন্বয় ঘটানো হয়েছে। এছাড়াও ফলাফল উপস্থাপনে পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হবে। পাশাপাশি কন্ট্রোল রুমে নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা। পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহীনীর সমন্বয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ফলাফল প্রকাশকালীন সময়ে সর্বোচ্চ সর্তকবস্থায় থাকবে বলে সূত্র জানায়। এদিকে আইনশৃংখলা বাহিনীর নির্দেশনার জন্য ও নির্বাচনকালীন সময়ের দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয় থেকে ১২জন ম্যাজিস্ট্রেট কুমিল্লায় পাঠানো হয়েছে। রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়া জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করা হবে। সর্বোচ্চ সর্তকতার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এজন্য প্রশাসন থেকে সবরকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment