Sporty Magazine official website |

মনোহরগঞ্জে ৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ব্যালট পেপার,সরঞ্জাম, পুলিশের অস্ত্র ছিনতাই

Saturday, January 4, 2014

Share this history on :

স্টাফরিপোর্টার।। কুমিল্লার মনোহরগঞ্জে ৭টি কেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তারা পেট্রল বোমা নিক্ষেপ করে এবং এক পুলিশ কনস্টেবলের অস্ত্র ছিনতাই করে নিয়ে যায়। এসময় আইনশৃংখলা বাহিনীর গুলিতে এক ইউনিয়ন যুবদলের সভাপতিসহ ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাতে ঘটে এ ঘটনা। উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী ভোট কেন্দ্রে অন্তত ১০ টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃওরা। এছাড়া হামলায় পুলিশ ও আনসারের ২ সদস্য আহত হয়। এ সব ঘটনায় মনোহরগঞ্জের ৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মো: তোফাজ্জল হোসেন মিয়া। রাতে তিনি দৈনিক কুমিল্লার কাগজকে এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেয় বিএনপি ও জামায়াতের প্রায় শতাধিক নেতাকর্মী। এসময় তারা পর পর ১০ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতংক ছড়িয়ে দেয়। শুরু হয় আইনশৃংখলা বাহিনীর সাথে বিএনপি-জামায়াতের কর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়া। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি বর্ষণ করতে থাকে। এতে সরসপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুর রহমান মানিকসহ অপর এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। তবে পুলিশের গুলির মুখে নির্বাচনের সকল সরঞ্জাম নিতে না পারলেও কয়েকটি ব্যালট বাক্স নিয়ে যায় বিএনপি ও জামায়াত কর্মীরা। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, আমরা একটি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার খবর শুনেছি। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আইশৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুন-অর-রশিদ চৌধুরি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, হামলায় পুলিশ ও আনসারের ২ সদস্য আহত হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে বাইশগাঁও, হাওড়া স্কুল কেন্দ্রে পেট্্রল বোমা নিক্ষেপ করে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিপুলাসারের ভোগৈ কেন্দ্রে ১০টি পেট্রল বোমা নিক্ষেপ, লক্ষনপুরের কান্দিরপাড় স্কুল কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও পুলিশের অস্ত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment