দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের প্রেমের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। প্রেমের সম্পর্ক চুকেবুকে গেলেও, বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয়ও করেছেন। কিন্তু সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে দীপিকার সঙ্গে কাজ করতে রাজি হননি তাঁর সাবেক প্রেমিক রণবীর কাপুর।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, একটি সাবানের বিজ্ঞাপনচিত্রে দীপিকার অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছিল। পরে বিজ্ঞাপনচিত্রটিতে দীপিকার সঙ্গে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় রণবীরকে। কিন্তু তিনি প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেননি। রণবীর রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিজ্ঞাপনচিত্রটিতে দীপিকার সঙ্গে জুটি বেঁধেছেন ‘ব্রেক কে বাদ’ তারকা ইমরান খান।
এদিকে রণবীর বিজ্ঞাপনচিত্রটিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গুঞ্জন উঠেছে, দীপিকার সঙ্গে কাজ করতে চান না বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটাকে উড়ো খবর বলেই উড়িয়ে দিয়েছেন রণবীরের কাছের একটি সূত্র।

এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, অনেক যাচাই-বাছাইয়ের পরই কেবল পণ্যের দূতিয়ালির দায়িত্ব নেন রণবীর। সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনচিত্রটির কাজ তাঁর পছন্দ হয়নি। এ জন্যই প্রস্তাব ফিরিয়েছেন তিনি। বিজ্ঞাপনচিত্রটিতে দীপিকার অন্তর্ভুক্তির বিষয়টি রণবীর একদমই বিবেচনায় নেননি।
0 comments:
Post a Comment