Sporty Magazine official website |

জনপ্রিয়তা কমছে উইকিপিডিয়ার!

Monday, January 20, 2014

Share this history on :
জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার পেজ ভিউ কমে যাচ্ছে। আর অন্যদিকে পেজ ভিউ বেড়েই চলেছে গুগলের। গত বছর উইকিপিডিয়ার পেজ ভিউ ১০ শতাংশ কমে গেছে বলে জানা গেছে। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যাটি কমেছে ২০০ কোটি! এর মধ্যে ইংরেজি উইকিপিডিয়ার পেজ ভিউ ১২ শতাংশ, জার্মান সংস্করণের উইকিপিডিয়া ১৭ শতাংশ এবং জাপানিজ সংস্করণের উইকিপিডিয়ার পেজ ভিউ কমেছে ৯ শতাংশ।
অবশ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ফলাফলটি সঠিক নয় বলে মন্তব্য করেছেন উইকিপিডিয়া-সংশ্লিষ্টরা। তাঁদের মতে, তথ্য খোঁজা ও ফলাফল বের করার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, গত বছর চালু হওয়া গুগলের নলেজ গ্রাফ প্রকল্পের মাধ্যমে উইকিপিডিয়ার ব্যবহারকারীদের গুগলের প্রতি আকৃষ্ট করছে গুগল। এ গ্রাফ প্রকল্প চালুর ফলে কোনো বিষয়ে তথ্য খুঁজলে সেটি ডান পাশে দেখা যায়। এতে করে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুগলেই পেয়ে যান ব্যবহারকারীরা।
তবে ২৮৭টি ভাষায় থাকা উইকিপিডিয়ার ভারতীয় ভাষাগুলোর মধ্যে হিন্দি সংস্করণ উইকিপিডিয়ার পেজ ভিউ বেড়েছে ৩৪ শতাংশ, মালয়ালম সংস্করণ ৩৬ শতাংশ এবং বাংলা ভাষায় বেড়েছে ৪৬ শতাংশ। এ ছাড়া মারাঠি বেড়েছে ৪ ও তেলেগু বেড়েছে ১ শতাংশ। ভারতীয় ভাষাগুলোর মধ্যে একমাত্র ১১ শতাংশ কমেছে তামিল সংস্করণে।
অলাভজনক সংস্থা হিসেবে উইকিপিডিয়ার প্রকল্পগুলো পরিচালনা করে উইকিমিডিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপদেষ্টা জয় ওয়ালস উইকিপিডিয়ার পেজ ভিউ কমার বিষয়ে বলেন, ‘আমাদের মোবাইল ট্রাফিক বেড়েছে অনেকগুণ। যে সময়ের কথা বলা হয়েছে সেটির তথ্য ঠিক এমন কি না, সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমি মনে করি, তথ্যটিতে কোথাও ভুল থাকতে পারে।’
২০০১ সালে যাত্রা শুরুর পর থেকে বর্তমানে বিশ্বের ষষ্ঠ জনপ্রিয় ওয়েবসাইট উইকিপিডিয়া। সব ভাষায় এটির তিন কোটি পাঁচ লাখের বেশি নিবন্ধ রয়েছে। প্রতি মাসে সারা বিশ্বে উইকিপিডিয়া দেখা হয় এক হাজার কোটি বার। এর মধ্যে শুধু ইংরেজি ভাষার উইকিপিডিয়ায় (http://en.wikipedia.org) প্রতি মাসে নতুন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০ লাখের বেশি। অলাভজনক সংস্থা হিসেবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনায় মূল উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে আরও ১২টি প্রকল্প চালু রয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment