
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর বিপক্ষে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কৃষক লীগের সহসভাপতি বদিউজ্জামান বাদশাকে বহিষ্কার করা হয়েছে। কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দলের সিদ্ধান্তের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কৃষক লীগের গঠনতন্ত্র মোতাবেক বদিউজ্জামানকে সহসভাপতির পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের এই সিদ্ধান্ত ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা শেরপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। মতিয়া চৌধুরীর এক লাখ ৩৪ হাজার ৮১০ ভোটের বিপরীতে বাদশা পান ৩৫ হাজার ৯৮৬ ভোট।
0 comments:
Post a Comment