Sporty Magazine official website |

চার উপজেলায় চারজন খুন

Sunday, January 12, 2014

Share this history on :
লক্ষ্মীপুরের রায়পুর, কুমিল্লার সদর দক্ষিণ ও ব্রাহ্মণপাড়া এবং সিলেটের বিশ্বনাথে এক তরুণীসহ চার ব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রায়পুর: পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার ইমাম হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী তসলিম চৌধুরীর জমি ও একটি রাস্তা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে তসলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইমাম হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় ইমাম হোসেনের ছেলে সালমান শাহ (১৭) বেরিয়ে এলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করে। ছেলেকে রক্ষায় এগিয়ে এলে ইমাম হোসেনসহ পরিবারের আরও পাঁচ সদস্য গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে।
হাজীমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা: পুলিশ জানায়, শনিবার রাত আটটার দিকে সদর দক্ষিণ উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের হদগড়া গ্রামের আবদুর রহিমের ছেলে এনামুল হককে (২৪) পিটিয়ে জখম করেন পাশের গজারিয়া গ্রামের ফজর আলীর ছেলে দুলাল মিয়া। পরে গতকাল রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, স্থানীয় একটি সমিতি থেকে ঋণ নিয়েছিলেন দুলাল। সমিতির হয়ে ঋণ আদায় করতে গিয়ে দুলালের হামলার শিকার হন এনামুল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণপাড়া: পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দক্ষিণ তেতাভূমি গ্রামের সফিকুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল সকালে বাড়ির পাশের ডোবায় তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এ ঘটনায় সফিকুলের চাচা আবদুল কাদের অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
থানার এসআই জাকির হোসেন বলেন, সফিকুলের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চাচাতো ভাই সাখাওয়াত হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্বনাথ: পুলিশ জানায়, বিশ্বনাথে খুন হয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার দক্ষিণ সেমিয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে নাছিমা বেগম (১৯)। রিকশাচালক আবদুর রহিম প্রায় এক যুগ ধরে বিশ্বনাথে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে ঘর তুলে পরিবার নিয়ে থাকতেন। এই সূত্রে নুরুল ইসলামের ভাগনে ফখরুল ইসলামের সঙ্গে নাছিমার প্রেম হয়। এ অবস্থায় মেয়েকে প্রায় দুই বছর আগে ঢাকায় নিয়ে বিয়ে দেন আবদুর রহিম। কিন্তু ১০-১২ দিন আগে ফখরুল আবার নাছিমাকে গ্রামে নিয়ে আসেন। ফখরুলের মা আফিয়া বেগম বিয়েটি মেনে না নেওয়ায় নাছিমা তাঁর বাবার কাছেই থাকতেন। শনিবার ওই তরুণী নিখোঁজ হন। গতকাল নুরুল ইসলামের বাড়ির পেছনের পুকুর থেকে ‘হাত-পা বাঁধা ও বস্তাবন্দী’ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
থানার এসআই আবু সাঈদ জানান, নাছিমার বাবা ফখরুলকে প্রধান আসামি করে মামলা করার প্রস্তুতি চলছে। ফখরুল দাবি করেন, তাঁদের ফাঁসানোর চেষ্টা চলছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment