Sporty Magazine official website |

প্রধান আসামির লাশ উদ্ধার

Saturday, January 18, 2014

Share this history on :
নীলফামারীতে আসাদুজ্জামান নূরের (বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী) গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি গোলাম রাব্বানীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) অদূরে আরাজী ইটাখোলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোলাম রাব্বানী টুপামারী ইউনিয়নের দুবাছুরি গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি টুপামারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পলাশবাড়ি ইউপির চেয়ারম্যান তপন কুমার রায় প্রথম আলোকে জানান, সকাল সাতটার দিকে ইউপির অদূরে বাঁশঝাড়ের নিচে এলাকাবাসী একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি গোলাম রাব্বানীর বলে তাঁর স্বজনেরা নিশ্চিত করেছেন বলে তিনি জানান।
গাড়িবহরে হামলা মামলার বাদী নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, সকালে ইউপি চেয়ারম্যান তপন কুমার রায়ের কাছ থেকে সংবাদ পেয়ে গোলাম রাব্বানীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগের তত্কালীন সাংসদ নূরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী ও একজন পথচারী নিহত হন। হামলার ঘটনায় করা মামলায় ১ নম্বর আসামি ছিলেন গোলাম রাব্বানী। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। লাশের ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment