Sporty Magazine official website |

শাকিব খান ‘রাজা হ্যান্ডসাম’

Saturday, January 18, 2014

Share this history on :
শাকিব খান এবার ‘রাজা হ্যান্ডসাম’। রাজা হ্যান্ডসাম একটি ছবির নাম। পরিচালনা করছেন বদিউল আলম খোকন। শাকিব খান বলেন, ‘ছবিটির নাম শুনেই আমার পছন্দ হয়েছে। আমি নামভূমিকায় অভিনয় করব। ছবিতে অ্যাকশন আর অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে অভিনব কৌশলের মাধ্যমে স্কটল্যান্ড ইয়ার্ডের চোখ ফাঁকি দিয়ে দুর্লভ এক হীরা চুরি করতে দেখা যাবে রাজাকে।’
আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ছবিটির শুটিং। বাংলাদেশে কাজ হবে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার আর ঢাকায়। কিছু কাজ হবে ইউরোপের কয়েকটি দেশে। ছবিটি প্রযোজনা করছে বায়োস্কোপওয়ালা প্রোডাকশনস।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বছরের শেষ নাগাদ রাজা হ্যান্ডসাম ছবিটি বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা আর অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment