দাবা খেলা প্রিয় হলেও খেলা নিয়ে এক চ্যালেঞ্জে হেরে গেলেন বিল গেটস। দাবা খেলার জন্য বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, দানশীল ব্যক্তি নানা পরিচয়ে পরিচিত বিল গেটস। গেটসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি যা করছেন সে সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন, আর নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হতে। অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলার প্রতিযোগিতায় বিশেষ সুবিধা করতে পারেননি বিল গেটস। হেরে গেছেন মাত্র ৭৯ সেকেন্ডেই।
সম্প্রতি নরওয়ের একটি টিভিতে ‘স্কাভলান’ নামের একটি টক শোতে হাজির হয়েছিলেন বিল গেটস। সেখানে নিজের দাতব্য কর্মসূচী নিয়ে কথা বলেন তিনি। আলোচনার এক পর্যায়ে তিনি মুখোমুখি হন ২৩ বছর বয়সী বিশ্ব দাবার চ্যাম্পিয়নের। এমনিতেই দাবা খেলায় গেটসের চরম উত্সাহ রয়েছে। হেরে যাওয়ার আশঙ্কার কথা জেনেও জনসম্মুখে বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ নিতে পিছপা হননি তিনি। চ্যালেঞ্জ নিলে কী হবে যা হওয়ার তাই হয়েছে, খুব কম সময়েই হেরে বসেছেন বিল গেটস।

অবশ্য কোনো চ্যালেঞ্জ নিয়ে এটাই প্রথম বিল গেটসের প্রথম হেরে যাওয়ার ঘটনা। এর আগে অবশ্য চেয়ার লম্ফের একটি চ্যালেঞ্জ নেওয়ার ঘটনা রয়েছে বিল গেটসের জীবনের। সেবার একটি চেয়ারের ওপর দিয়ে সফলভাবেই লাফিয়েছিলেন তিনি। কিন্তু চেয়ার লাফ আর দাবায় বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়া তো আর এক জিনিস নয়!
বিল গেটস বনাম ম্যাগনাস কার্লসেনের দাবা ম্যাচের ভিডিও
0 comments:
Post a Comment