Sporty Magazine official website |

চুয়াডাঙ্গায় ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

Monday, January 27, 2014

Share this history on :
চুয়াডাঙ্গা বিজিবি পৃথক দুটি অভিযানে ২১ লাখ ২৬ হাজার ৭৯৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে। সোমবার ভোররাতে দর্শনার হঠাৎপাড়া ও কুতুবপুরে এ অভিযান চালিয়ে পণ্যগুলো উদ্ধার করে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে মুন্সীপুর বিওপির হাবিলদার মো. ওয়াহিদুরের নেতৃত্বে কুতুবপুর ঈদগাহ মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় পাঁচ হাজার ২০০ ভারতীয় ইমিটেশনের গলার চেইন, এক হাজার ছয়শ’ পুঁতির মালা, ২৫৪ জোড়া সিটি গোল্ডের বালা, দুই হাজার ৮০ জোড়া ইমিটেশনের কানের দুল, ১৬০ জোড়া সিটি গোল্ডের চুড়ি, ৪০০ জোড়া প্লাস্টিকের চুড়ি, ১১ হাজার ৫০০ জোড়া ইমিটেশনের কানের রিং, চার হাজার ৪৩০ জোড়া ইমিটেশনের কানের টপ, ৬০৬ জোড়া চুলের ক্লিপ, সাতটি প্লাস্টিক চশমা, ১৬৫টি চুলের গার্ডার, দুটি গলার হার ও চারটি মেকাপ বক্স উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালগুলোর মূল্য ২১ লাখ ২৩ হাজার ৯৫ টাকা।
এছাড়া, সোমবার ভোর পাঁচটার দিকে দর্শনা বিওপির হাবিলদার শওকত আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা দর্শনার হঠাৎপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় তিন হাজার ৭০০ টাকা মূল্যের ১২০ কেজি ভারতীয় গমের ভূষি উদ্ধার করে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment