একদিকে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে চলছে পেটেন্ট নিয়ে তুমুল দ্বন্দ্ব অন্যদিকে গুগলের সঙ্গে স্যামসাং একই বিষয়ে তৈরি করছে সখ্য।
গুগল ও স্যামসাংয়ের বন্ধুত্ব আরও বাড়াতে এবং মামলা-মোকদ্দমা থেকে বাঁচতে সম্প্রতি এই প্রতিষ্ঠান দুটি পারস্পরিক পেটেন্ট ব্যবহার সংক্রান্ত একটি চুক্তি সই করেছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল ও স্যামসাংয়ের এই পেটেন্ট চুক্তির ফলে এই প্রতিষ্ঠান দুটি পারস্পরিক প্রযুক্তি ও ব্যবসাসংক্রান্ত বিষয়গুলোতে আগামী এক দশক ধরে পারস্পরিক সহযোগিতা করে যাবে। অবশ্য এখন গুগল ও স্যামসাংয়ের মধ্যেকার সম্পর্ক বেশ গভীর। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করে এখন বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান। এ ছাড়াও অ্যান্ড্রয়েডকে জনপ্রিয় করার পেছনে স্যামসাংয়ের অবদান রয়েছে।
পেটেন্ট বিষয়ে এই চুক্তিতে প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্যামসাং ও গুগলের কর্মকর্তারা। এই চুক্তির ফলে ভবিষ্যতে পেটেন্ট নিয়ে গুগল ও স্যামসাংয়ের মধ্যেকার দ্বন্দ্বের আশঙ্কা অনেকাংশে কমে যাবে। এ ছাড়াও প্রতিদ্বন্দ্বী অ্যাপলের বিরুদ্ধে স্যামসাংকে শক্ত অবস্থানে দাঁড় করাবে এই চুক্তি।
চুক্তি প্রসঙ্গে স্যামসাংয়ের মেধাস্বত্ব বিভাগের প্রধান সিহুনগো আন জানিয়েছেন, গুগল ও স্যামসাং প্রযুক্তি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দেখিয়ে দিল যে পারস্পরিক বিরোধের চেয়ে সহযোগিতা করলে লাভ বেশি হতে পারে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাং কোটি কোটি ডলারের মামলায় জড়িয়ে পড়েছে।
0 comments:
Post a Comment