কাল ভোট হবে, এমন অন্তত ৬৫ ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদের বেশিরভাগই স্কুল ভবন। আগুন দেয়া ছাড়াও ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপার এই প্রাথমিক বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই পুড়ে যায় স্কুলের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র।
ভোরে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতি উপজেলায় ভোট কেন্দ্রের জন্য নির্ধারিত পাঁচটি স্কুলে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুড়ে যায় স্কুলের বইপত্রসহ বিভিন্ন জিনিসপত্র।
টাঙ্গাইল সদর ও গোপালপুর উপজেলার চারটি কেন্দ্রেও আগুন দেয়া হয়েছে। স্থানীয়রাই আগুন নেভায়।
আগুনে পুড়েছে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওরের তিনটি ভোটকেন্দ্র। কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়িয়েছে জেলা প্রশাসন।
গভীর রাতে সিলেটের জৈন্তাপুরে দুটি স্কুলে আগুন দেয়ার ঘটনা ঘটে। ভোরে আগুন দেয়া হয় রংপুর সিটি করপোরেশন এলাকার সরেয়ারতল গ্রামের একটি স্কুলে। এছাড়া চট্টগ্রামে দুইটি, রাজশাহীতে সাতটি, ফেনীতে তিনটি, দিনাজপুরে তিনটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সে আগুন এবং ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে।

0 comments:
Post a Comment