Sporty Magazine official website |

ভোটারবিহীন নির্বাচনে অর্থের অপচয় ছাড়া আর কিছুই অর্জন হবে না -পীর সাহেব চরমোনাই

Saturday, January 4, 2014

Share this history on :
স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ৫ জানুয়ারির নির্বাচনকে ‘অনর্থক’ উল্লেখ করে বলেছেন, ভোটারবিহীন এ নির্বাচন জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় ছাড়া আর কিছুই অর্জন হবে না। যে নির্বাচনে ১৫৪ জন প্রার্থী ভোট ছাড়া নির্বাচিত হয়, প্রার্থীর অভাবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী ঘোষণা হয়, যে নির্বাচনে গণমানুষের কোন সম্পৃক্ততা নেই সেটি জাতীয় নির্বাচন হতে পারে না। একদলীয় ও প্রহসনমূলক এ নির্বাচনে যে সরকার গঠন হবে তা কতটুকু জনগণের সমর্থনপ্রাপ্ত বৈধ সরকার হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই।
গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গ্রামগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়ার কোনো আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। নির্বাচনের নামে প্রহসনের কাজে জনগণের কষ্টার্জিত অর্থ নষ্ট করার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে সে ব্যাপারে পাশের দেশের হস্তক্ষেপ দেশের জনগণ মেনে নিবে না।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment