
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল নয়টার দিকে ল্যাবএইড হাসপাতালের অন্যতম পরিচালক আল ইমরান প্রথম আলোকে এ তথ্য জানান।
অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার রাত ১০টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী কামরুল হক।
গতকাল কামরুল হক জানান, বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সেখানে তিনি একটু অসুস্থবোধ করলে বাসায় ফিরে যান। পরে আরও বেশি অসুস্থবোধ করায় রাত ১০টার দিকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
ল্যাবএইড হাসপাতালের অন্যতম পরিচালক আল ইমরান আজ সকালে বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের রক্তচাপ বেড়ে গিয়েছিল। তাঁর বুক ধড়ফড় করছিল। চিকিত্সক সোহরাবউজ্জামানের তত্ত্বাবধানে আছেন তিনি। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
0 comments:
Post a Comment