বিশ্বব্যাপী যখন যুদ্ধের দামামা, যখন সিনেমায়-টেলিভিশনেও সহিংসতার ছড়াছড়ি, যখন ভিডিও গেমসে শিশুর হাতেও পৌঁছে যাচ্ছে মারণাস্ত্র আর বাস্তবেই বিদ্যালয়ে পড়তে গিয়ে বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছে শিশুরা, তখন দুনিয়াজুড়ে শান্তির বার্তা প্রচারে ‘নো শটস ফায়ার্ড ডে’ বা বন্দুকের গুলিহীন একটি দিন পালনের আহ্বান আমাদের কানে পৌঁছাবে কি!
তবু অহিংস আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের স্মরণে আজ সোমবার এভাবেই তাঁর জন্মদিনটি পালনের আহ্বান জানিয়েছেন তাঁর মেয়ে। এক খবরে এ কথা জানিয়েছে রয়টার্স।
কীর্তিমান এ নেতার জন্মদিন ১৫ জানুয়ারি হলেও যুক্তরাষ্ট্রে প্রতিবছর জানুয়ারির তৃতীয় সোমবার তাঁর জন্মদিন পালন করা হয় ‘মার্টিন লুথার কিং দিবস’ হিসেবে। দিনটিতে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় ছুটি থাকে। এ বছর ৮৫তম জন্মদিনকে কেন্দ্র করে মার্টিন লুথার কিং জুনিয়রের জন্ম শহর আটলান্টায় তাঁর নতুন একটি ভাস্কর্য এবং তাঁর জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জন্মদিন উদযাপনের অংশ হিসেবে সোমবার আটলান্টায় ‘বন্দুক ফিরিয়ে নেওয়ার’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন নগরের নির্দিষ্ট স্থানে নিজের কেনা বন্দুকটি বিশেষ সংস্থার কাছে জমা দিয়ে দেবেন নাগরিকেরা। বিনিময়ে ওই আগ্নেয়াস্ত্রের মূল্য পরিশোধ করবে কর্তৃপক্ষ। আয়োজকেরা আশা করছেন, এবার প্রায় এক হাজার আগ্নেয়াস্ত্র জমা পাবেন তাঁরা।

আটলান্টায় কিংয়ের নতুন ভাস্কর্য
১৯২৯ সালের ১৫ জানুয়ারি আটলান্টা সিটির যে বাড়িতে জন্মেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, এর খুব কাছের নগরচত্বরেই স্থাপন করা হবে তাঁর একটা বিশালাকৃতির ভাস্কর্য। এ বিষয়ে জর্জিয়ার রাজ্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি বিল আনা হয়েছে।
তবে, লক্ষ্য করার মতো বিষয় হলো জর্জিয়ার রাজধানীতে ঠিক যে নগরচত্বরে মার্টিন লুথার কিংয়ের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানটায় আগে প্রয়াত সিনেটর থমাস ওয়াটসনের একটি ভাস্কর্য ছিল। বর্ণবাদী ধ্যান-ধারণা এবং ইহুদি ও ক্যাথলিকবিদ্বেষী হিসেবে পরিচিত ওয়াটসনের ভাস্কর্যটি গত বছরই সেখান থেকে সরিয়ে নগরীর একটি উদ্যানে প্রতিস্থাপন করা হয়। ওয়াটসনের ভাস্কর্য সরিয়ে নেওয়া এবং ঠিক ওই স্থানেই কিংয়ের ভাস্কর্য স্থাপনের পরিকল্পনাকে বিশেষভাবে তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চলচ্চিত্র নির্মাণ করবেন অলিভার স্টোনমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মার্টিন লুথার কিং জুনিয়রের ভূমিকা এবং তাঁর জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দেবেন হলিউডের প্রখ্যাত পরিচালক অলিভার স্টোন। আর এতে কিংয়ের চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা জেমি ফক্স। অলিভার স্টোন নিজেই গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। এই পরিচালক জানান, কিংয়ের সংগ্রাম এবং তাঁর জীবনের চমকপ্রদ ঘটনাগুলো এ চলচ্চিত্রে চিত্রায়ণ করা হবে।
রোজা পার্ক নামের এক কৃষ্ণাঙ্গ নারী বাসের এক শ্বেতাঙ্গ সহযাত্রীকে সিট ছেড়ে দিতে অস্বীকৃতি জানানোর পর নিগৃহীত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ১৯৫৫ সালে বাস বয়কট আন্দোলনের নেতৃত্ব দেন আলাবামা রাজ্যের মন্টেগোমারির তরুণ মন্ত্রী মার্টিন লুথার কিং জুনিয়র। পরে তিনি আটলান্টায় চলে আসেন এবং জাতীয় নাগরিক অধিকার আন্দোলনের নেতৃত্ব দেন।
১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্টিন লুথার কিং জুনিয়র। এর চার বছর পরই টেনেসির মেমফিসে মাত্র ৩৯ বছর বয়সে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।
এখন প্রয়োজন অহিংসার দর্শনআটলান্টার মার্টিন লুথার কিং সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এই নেতার মেয়ে বারনিস আলবার্টাইন কিং গণমাধ্যমকে বলেছেন, ‘১০ বছর আগের চেয়ে এখনকার পৃথিবীতে ড. কিংয়ের অহিংসার দর্শন আরও বেশি প্রাসঙ্গিক বলে মনে করি আমি।’

তিনি বলেন, যে সময়ে একের পর এক স্কুলে বন্দুকধারীদের হামলা চলছে এবং চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে ক্রমাগত আরও বেশি সহিংসতা দেখানো হচ্ছে, সহিংসতা ঠাঁই পাচ্ছে ভিডিও গেমসেও, তখনকার দিনে তাঁর অহিংস আন্দোলনের বাণী আরও বেশি বেশি প্রচার করা দরকার। বারনিস বলেন, ‘সহিংসতার বিপুল ক্ষুধা আমেরিকার আছে। আমি জানি না, কেন এটা আমাদের এত পছন্দ, তবে আমি জানি যে, এটা থামাতে হবে।’
0 comments:
Post a Comment