Sporty Magazine official website |

পাকিস্তান তালেবানের তিন সদস্য ঢাকায় গ্রেপ্তার

Sunday, January 19, 2014

Share this history on :

বাংলাদেশে জঙ্গি তত্পরতা চালানোর অভিযোগে পাকিস্তানের তিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য বলে দাবি করেছে ডিবি। তাঁদের কাছ থেকে সমরাস্ত্র প্রশিক্ষণের তথ্যসংবলিত একটি ল্যাপটপ ও বোমা তৈরির নির্দেশিকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফকরুল হাসান (৫০), মেহমুদ (২৬) ও উসমান (২৩)। ফকরুলের কাছ থেকে পাকিস্তানের মেয়াদোত্তীর্ণ একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
ডিবির সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায়ের নির্দেশে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার রহমতউল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। রাজধানীর শিল্পকলা একাডেমির ফটক থেকে পাকিস্তানের এই তিন নাগরিককে আটক করা করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য। তাঁদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা ও সমরাস্ত্র প্রশিক্ষণের তথ্যসংবলিত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment