ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করেছেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। মাহী বিষয়টি বুঝতে পারার পর শনিবার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেন। সেইসাথে ‘মাহী বি. চৌধুরী’ নামে ফেসবুকে এখন যে অ্যাকউন্টটি চলছে সেটি তাঁর নয় বলেও তিনি দাবি করেন।
মঙ্গলবার এক বিবৃতিতে মাহী এসব কথা জানান।
বিবৃতিতে মাহী জানান, শনিবার তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার লক্ষণ বুঝতে পারার পর তা বন্ধ করে দেন এবং এ বিষয়ে ১৮ জানুয়ারি গুলশান থানায় একটি সাধারণ ডায়রি (নং-৯৯৯) করেন। কিন্তু এরপরও ‘মাহী বি. চৌধুরী’ নামে কে বা কারা একটি ভুয়া অ্যাকাউন্টটি চালাচ্ছে তা তিনি জানেন না।
0 comments:
Post a Comment