এক তরফা
নির্বাচনের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন
দলের সন্ত্রাসীরা নজিরবিহীন হামলা চালিয়েছে। এতে সারাদেশে তদের হাতে অন্তত
২৪ বিরোধী নেতাকর্মী নিহত হন।
এছাড়া পৃথক ঘটনায় নিহত হন প্রিজাইডিং অফিসার, আওয়ামী লীগ নেতা ও এক আনসার সদস্য। ফলে এ নির্বাচনের ভোটগ্রাহণকালে সারাদেশে গতকাল অন্তত ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন জাতীয় জনতান্ত্রিক পার্টি জাগপা নেতা রায়হান মাসুদ ও চুন্নু নামে এক বিএনপি কর্মী। একইভাবে পুলিশের গুলিতে রংপুরে দুই জামায়াত-শিবির কর্মী, নীলফামারীতে দুই জামায়াত-শিবির কর্মীসহ ১৮ দলের ৪ কর্মী, ঠাকুগাঁওয়ে ২বিএনপি কর্মী, নওগাঁর মান্দায় বিএনপি কর্মী, লানমনিরহাটে পাটগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা, যশোরে মনিরামপুরে জামায়াত কর্মী, চাঁদপুরের ফরিদগঞ্জে ১৮ দল কর্মী এবং চট্টগ্রামের লোহাগড়ায় শিবির কর্মী নিহত হন।
এছাড়া আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে হতাহতের ঘটনা ঘটে ঠাকুরগাঁও এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে। এর মধ্যে তারা ঠাকুরগাঁওয়ে গড়েয়ার গোপালপুরে ২ বিএনপি কর্মীকে তীরবিদ্ধ করে হত্যা করে। সুন্দরগঞ্জে তাদের হামলায় নিহত হন এক জামায়ত কর্মী।
এ সব ঘটনার বাইরে মুন্সীগঞ্জে টুঙ্গীবাড়িতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুড়ে পড়ে মারা যায় এক ছাত্রদল কর্মী। গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমার আগুনে দগ্ধ হয়ে মারা যান এক ট্রাকচালক। নোয়াখালীর বেগমগঞ্জে পিকেটার ধাওয়া খেয়ে পলায়পর ট্রাক চাপায় নিহত মারা যান এক পথাচারী।
এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ে বিক্ষুব্দ জনতার পিটুনিতে এক আওয়ামী লীগ নেতা, দিনাজপুরের পার্বতীপুরে আনসার সদস্য এবং ঠাকুরগাঁওয়ে এক প্রিজাইডিং অফিসার নিহত হন।
পার্বতীপুরে আনসার সদস্যসহ নিহত ৩
দিনাজপুর ও পার্বতীপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে হামলা, অগ্নিসংযোগ, গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া-সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দিনাজপুরে ভোট চলাকালে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতার হামলায় নিহত হয় আরও এক আনসার সদস্য।
এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরী ৩ জন। এছাড়া দুর্বৃত্তদের হামলায় প্রিসাইডং অফিসার, পুলিশ, আনসারসহ এ যাবত ৪০ জন আহত হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের কারণে জেলার বিভিন্ন উপজেলায় একশ’র অধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলার পার্বতীপুর উপজেলায় আবদুল ওয়াহেদ (৩৫) নামে এক আনসার সদস্য ও পার্বতীপুর উপজেলা যুব জাগপার সাধারণ সম্পাদক রায়হান মাসুদ (৩৫) এবং চুন্নু (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে আরও ১০ জন আহত হয়েছেন।
গতকাল দুপুরে পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীরা পিটিয়ে আনসার সদস্য আবদুল ওয়াহেদকে হত্যা করে। এ সময় পুলিশ সদস্য সাইদুর রহমানসহ আরও ৫ জন আহত হন। নিহত আনসার সদস্য আবদুল ওয়াহেদ পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাংরুর ছেলে।
এদিকে, দুপুরে পার্বতীপুর উপজেলার মন্মথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পার্বতীপুর উপজেলা যুব জাগপার সাধারণ সম্পাদক রায়হান মাসুদ (৩৫) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন বিরোধীরা ভোটকেন্দ্রে হামলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়লে রায়হান মাসুদসহ ৩ জন গুলিবিদ্ধ হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রায়হান মাসুদের মৃত্যু হয়। নিহত রায়হান মাসুদ পার্বতীপুর উপজেলার মন্মথপুর ডাঙ্গাপাড়া গ্রামের জয়পুরহাট জেলার পুলিশ কর্মকর্তা গোলাম রসুলের ছেলে বলে জেলা যুব জাগপার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রূপম।
অপরদিকে, শনিবার রাত ২টার দিকে ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রিসাইডিং অফিসার ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৮ পুলিশ সদস্য রয়েছে ও গুলিবিদ্ধ হয়েছে বিএনপি কর্মী বাবুল হোসেন (৩০)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি আলতাফ হোসেন জানান, রাত ২টায় নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে পুলিশের এসআই মোখলেসসহ অন্য ২ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড গুলি করে।
এছাড়া রাত দেড়টার দিকে চাদগঞ্জ সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে বিক্ষুব্ধ জনতার হামলায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। এ সময় তারা পুলিশের ব্যবহৃত একটি নসিমন জ্বালিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১ রাউন্ড গুলি ছোড়ে। ওই ২টি ভোটকেন্দ্র থেকে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপদে ফিরে এসেছে বলে জানান কোতোয়ালি ওসি।
দিনাজপুরে এ যাবত যেসব কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলো হলো—কাহারোলে ১টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। বীরগঞ্জে ২৫টি, খানসামায় ৩৫টি, চিরিরবন্দরে ২২টি, ফুলবাড়ীতে ১টি, ঘোড়াগাটে ৫টি।
তবে বেলা সাড়ে পৌনে ১টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তা ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, আমার কাছে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে নির্বাচন স্থগিতের খবর আসেনি।
দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এ হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
সোনাগাজীতে যৌথবাহিনীর গুলিতে ২ যুবদল কর্মী নিহত
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে যৌথবাহিনীর গুলিতে দুই যুবদল কর্মী নিহত হয়েছেন। তারা হলেন- জামশেদুল আলম (২২) ও শহীদুল্লাহ (২৩)।
এর আগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-৩ আসনের সোনাগাজীর উত্তর চরচান্দিয়া কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে গুলি চালায় যৌথবাহিনী সদস্যরা। এতে আশঙ্কাজনক অবস্থায় জামশেদুল ও শহীদুল্লাহকে হাসপতালে নেয়ার পর তারা মারা যান।
নিহত জামসেদুল আলম উত্তর চরচান্দিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও শহিদউল্লাহ একই গ্রামের আবু ইউসুফের ছেলে।
অপর গুলিবিদ্ধ যুবদল কর্মী ইমাম হোসেন, নুরুল আবছার ও একরাম হোসেন মুমূর্ষু অবস্থায় একই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তাদের অবস্থায় আশঙ্কাজনক বলে কর্মরত চিকিত্সক জানিয়েছেন ।
পাটগ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি জানান, লালমনিরহাটের পাটগ্রামের বাউরা সফিরহাট বাজারে আওয়ামী লীগের হামলায় আহত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক হোসেন (৩০) রংপুরে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে মারা গেছেন।
এছাড়া উপজেলা শ্রীরামপুর, বুড়িমারী, কুচলিবাড়ী ও জগেবড় ইউনিয়নের ৫টি ভোটকেন্দ্রে হামলা ও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ব্যালট বাক্সসহ নির্বাচনী আসবাবপত্র পুড়ে যাওয়ায় ২নং ভাণ্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ প্রায় ৩ ঘণ্টা স্থগিত করে স্থানীয় প্রশাসন।
গাজীপুরে পেট্রলবোমা হামলায় ট্রাকচালক নিহত
গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমার আগুনে দগ্ধ হয়ে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনা দুই জামায়াত নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে নরসিংদীগামী একটি গরুবাহী ট্রাকে কালিয়াকৈর উপজেলার শফিপুরে এলাকায় দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে গেলে ট্রাক চালক নুরুজ্জামান অগ্নিদগ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুরের। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর জেলা জামায়াত।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ এসএম সানাউল্লাহ জানান, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো অভিযোগ ছাড়াই রাজনৈতিক কারণে জামায়াত নেতাদের গ্রেফতার করা হয়েছে।
নীলফামারীতে যৌথবাহিনীর গুলিতে ২ জামায়াত কর্মীসহ নিহত ৪
নীলফামারীর ডিমলা ও জলঢাকায় যৌথবাহিনীর গুলিতে ২ জামায়াত কর্মীসহ ১৮ দলের ৪ কর্মী নিহত হয়েছে। নিহত দুই জামায়াত কর্মী হলেন, ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ইছামুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও জলঢাকার কৈমারী ইউনিয়নের কালাপাড়া এলাকার হাচি মামুদের ছেলে মমতাজ আলী (৫৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
ডিমলার খালিশা চাপানী ব্যাপারীটোলা আলিম মাদরাসায় গতকাল ভোররাতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলি চালায়। এতে জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম নিহত হন।
এছাড়া জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া ভোটকেন্দ্রে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে র্যাবের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় র্যাবের ছোড়া গুলিতে মমতাজ আলী নামের এক জামায়াত কর্মী ঘটনাস্থলে মারা যান। আহত হয় অপর একজন।
রামগঞ্জের পুলিশের গুলিতে ফরিদগঞ্জের ১৮ দল কর্মী নিহত
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ পুলিশের গুলিতে রুবেল হোসেন (২৫) নামে ১৮ দলের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে শাহাদাত নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী গ্রামের বেপারী বাড়ির বশির উল্যার ছেলে রুবেল হোসেন সকালে মাছিমপুর গ্রামের বাংলাবাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ দেখতে যান। এ সময়ে ১৮ দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে ঢুকে ভোটদানে বাধা দিতে গেলে যৌথবাহিনী গুলি চালায়। এতে রুবেল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
মান্দায় যৌথবাহিনীর গুলিতে বিএনপি কর্মী নিহত ১
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় যৌথবাহিনীর গুলিতে বাবুল হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৮ জন।
গুলিবিদ্ধরা হলেন- রহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, উজ্জ্বল হোসেন, ভুট্টু কারিগর, রাকিব আহম্মেদ, জুয়েল রানা ও গোলাম রব্বানী। তারা সবাই উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের বাসিন্দা। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকদেবীরাম গ্রামে বিএনপি কর্মীরা ভোটের বিরুদ্ধে পিকেটিং করার সময় দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত র্যাব ও পুলিশ সেখানে উপস্থিত হলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় যৌথবাহিনী কমপক্ষে ৩০ রাউন্ড গুলিবর্ষণ করে।
মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকি জানান, সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীর ধনুক, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সাধারন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়ে আসছিল। তারা গ্রামের পাশের একটি মাঠে সংঘবদ্ধ হয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছলে নেতাকর্মীরা পুলিশ ও র্যাবের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ও র্যাবের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এসএমজির ও শর্টগানের ৩০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আহত বাবুল কার গুলিতে মারা যায় তা তিনি জানাতে পারেননি।
উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান জানান, তাদের নেতাকর্মীরা কাউকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেননি। বরং দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে মিথ্যা অভিযোগ এনে র্যাব-পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর গুলি চালায়।
নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়ায় পুলিশের ধাওয়ায় পালাতে পুকুরে পড়ে ডুবে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম কংকন (২৫)।
গতকাল সকাল ৮টার দিকে পুলিশ শিমুলিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। হতভাগ্য কংকন কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও শিমুলিয়া গ্রামের মৃত আবুল হক মাস্টারের ছেলে বলে জানা গেছে।
তবে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মালেক পিপিএম জানিয়েছেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে শিমুলিয়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের আরও জানায়, শনিবার রাতে শিমুলিয়া গ্রামের একটি ভোটকেন্দ্রের অদূরে ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা।
ধারণা করা হচ্ছে, পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় যুবকটি। প্রচণ্ড শীতের কারণে সে মারা গেছে বলে পুলিশের দাবি।
লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে শিবির কর্মী নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে মো. রুবেল হোসেন (২৬) নামের এক শিবির কর্মীর মৃত্যু হয়েছে। নিহত রুবেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী এলাকার মৃত বসির উল্যার ছেলে।
এ সময় যুবদল নেতা সাইফুল ইসলাম সুমন, যুবদল কর্মী টিপু, শিবিরকর্মী আনোয়ার হোসেন গুলিবিদ্ধ, পুলিশের এসআই ফরহাদ, কনস্টেবল ফয়েজ ও মাইক্রোবাস চালক মো. হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপরদিকে রামগঞ্জ ২০টি, রামগতি ও কমলনগর ১০টি ভোট কেন্দ্রের ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রীতে অগ্নিসংযোগ করা হয়।
লোহাগাড়ায় পুলিশের গুলিতে শিবির কর্মী নিহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে লালু (২২) নামে এক শিবিরকর্মী নিহত ও তার ভাই আহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এর এক ঘণ্টা আগে ওই কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় লালুর ভাই আহত হয়।
ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে দুজনসহ নিহত ৪
ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে দুই ও আওয়ামী লীগের ছোড়া তীরবিদ্ধ হয়ে ৪ বিএনপি কর্মী নিহত হয়েছেন। তারা হলেন- সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি কর্মী জয়নাল আবেদীন (২৫), হারুন অর রশিদ (৩৫), আবু হানিফ (২৫) ও লুত্ফর রহমান (৪০)।
বিক্ষুব্ধ জনতা সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ২টার দিকে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে ২ বিএনপি কর্মী নিহত হয়।
এর আগে গতককাল সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালায়। তারা ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ভাংচুর ছিনতাই ও তছনছ করে। এ সময় পুলিশের সংঘর্ষ বাধলে স্থানীয় লামচর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ হোসেন, রামগঞ্জ থানা পুলিশের এসআই মো. ফরহাদ হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের রামগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার রাতে একতরফা নির্বাচনে সহিংসতায় প্রাণ হারান ঠাকুরগাঁও-১ আসনের ছেপরিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার জোবাইদুর রহমান। এ সময় হামলাকারীরা পুলিশ ও আনসারের দুটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক জোবায়দুরকে মৃত বলে ঘোষণা করেন। জবায়দুল হকের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে গড়েয়া গোপালপুরের শুখানপুখুরী ইউনিয়নে আওয়ামী লীগ কর্মীদের তীরবিদ্ধ হয়ে আবু হানিফ (২৫) ও লুত্ফর রহমান (৪০) নামে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বিএনপি-আ.লীগের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।
গাইবান্ধায় আ.লীগের হামলায় জামায়াত কর্মী নিহত
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গায় আওয়ামী লীগের হামলায় এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। তার নাম সাহাবুল ইসলাম (২৮)। আহত হয়েছেন আরও কয়েকজন। এছাড়া পলাশবাড়ী উপজেলার শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায মারা গেছেন।
যশোরে শিবিরকর্মী নিহত
যশোরের মনিরামপুরে পুলিশের গুলিতে এক শিবির কর্মী নিহত হয়েছেন। তার নাম মতিয়ার রহমান (১৮)। জোরবাডাঙ্গা ইউনিয়নের বাজিতপুর ভোটকেন্দ্রে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সরদার বাহাদুর আলি বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, তিনি খবরটি শুনেছেন। তবে, এখনও মনিরামপুর থানার ওসির কাছ থেকে নিশ্চিত না হওয়ায় কিছু জানাতে পারছেন না।
রংপুরে পুলিশের গুলিতে দুই জামায়াত কর্মী নিহত
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন মেরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৬)।
শনিবার রাত দুইটা থেকে তিনটার মধ্যে পীরগাছার পারুল ইউনিয়ন দেউতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে মেরাজুল ইসলাম ও একই ইউনিয়নের মেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাদিউজ্জামান নিহত হয়। সে একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্র।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গতকাল জামায়াত-শিবির কেন্দ্র দখল করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এতে দুজন নিহত হন। তারা জামায়াতের কর্মী।
নোয়খালীতে পিকেটারদের ধাওয়ায় পালাতে গিয়ে পথচারীকে চাপা
নোয়াখালীর বেগমগঞ্জে হরতালকারীদের ধাওয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে মো. সাইফুল ইসলাম (৩০) ঘটনাস্থলে মারা যান। আহত হয় আরও ২ জন।

0 comments:
Post a Comment