দশম জাতীয় সংসদ
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা
কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এইচটি ইমাম
বলেছেন, ‘প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির
রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে দলের নির্বাচন পরিচালনা কমিটির তথ্যসংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মসিউর রহমান, আবদুর রাজ্জাক, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, ‘প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় ২০০৮ সালের নির্বাচনের তুলনায় ভোটারের উপস্থিতি ছিল কম। তারা (বিএনপি) নির্দলীয় সরকারে অংশ নিয়ে নির্বাচনে এলে আজকের নির্বাচন আরো অনেক ভালো হতো। তবে গতবারের চেয়ে এবারের নির্বাচনে বেশি দলের অংশগ্রহণ ছিল। দশম জাতীয় সংসদেও বেশি দলের প্রতিনিধিত্ব থাকবে।’
কমিটির কো-চেয়ারম্যান বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব আজকের নির্বাচন তার প্রমাণ। অনেক জায়গায় সহিংসতা হয়েছে, অনেক জায়গায় চেষ্টা চলেছে। এতদসত্ত্বেও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সাধারণ জনগণ, সেনাবাহিনী, যৌথবাহিনী ও প্রশাসনের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘নির্বাচন প্রতিহতের ভয়াবহতা কত নৃশংস হতে পারে সেটা আপনারা দেখেছেন। জামায়াত, শিবির ও বিএনপির প্রত্যক্ষ মদতে সারাদেশে অবরোধের নামে যা করা হয়েছে, এটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। এটা আমাদের ’৭১-এর কথা স্মরণ করিয়ে দেয়।’ বিরোধী দলের আহ্বান জনগণের প্রত্যাখ্যান করা আমাদের জন্য গর্বের বলেও দাবি তার।
কিছু কিছু এলাকায় তরুণ ও নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য থাকায় তাদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এই নেতা।
সংবাদ সম্মেলনে এইচটি ইমাম দাবি করেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সবকিছু যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। সরকার তাদের সহায়তা করেছে মাত্র।’
এ নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে বলেও দাবি করেন এইচটি ইমাম। তিনি সুকান্তের একটি কবিতা আবৃত্তি করে বলেন, ‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত।’

0 comments:
Post a Comment