Sporty Magazine official website |

রায়পুরায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ডাকাতি

Wednesday, January 8, 2014

Share this history on :
রায়পুরায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ডাকাতি : আনসারদের বেধে রেখে রাইফেল লুট />নরসিংদী জেলা সংবাদদাতা ঃ রায়পুরা মরজাল পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা কর্তব্যরত আনসারদের কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ রাইফেল লুট করে নিয়ে গেছে। এই রাইফেলের মুখে জিম্মী করে সমিতির অফিস ও আবাসিক ভবন থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনা স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে।
জানা গেছে, সোমবার রাতে রায়পুরা উপজেলার মরজাল পল্লীবিদ্যুৎ সমিতি-২’র কার্যালয় ও আবাসিক ভবনে ২৪/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। রাত অনুমান তিনটার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডাকাতরা প্রথমেই কর্তব্যরত ৪ জন আনসারকে ধরে হাত, পা, মুখ বেধে স্কচটেপ লাগিয়ে মূল ফটকের কাছে ফেলে রাখে। এসময় তারা বিপ্লব নামে এক আনসারের নিকট থেকে ১টি রাইফেল ছিনিয়ে নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির আবাসিক ভবনে গিয়ে ইঞ্জিনিয়ার সামসুল হকের বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা স্টিলের আলমীরা থেকে  ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট লুট করে। একই কায়দায় ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের বাসা গিয়ে ডাকাতরা ৬ ভরি স্বণালংকার ও ১টি মোবাইল সেট নিয়ে যায়। পরে তারা ইঞ্জিনিয়ার তোফাজ্জল  হোসেন সজলের বাসায় হানা দিয়ে নগদ ৩৫ হাজার টাকা ও ১টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এরপর ডাকাতরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ডিজিএম প্রধীপ কুমার ম-লের কক্ষে প্রবেশ করে তার হাতে থাকা ১টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল সেট ও নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ খবর পেয়ে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গণপিটুনিতে ডাকাত নিহত
সোমবার রাতে সদর উপজেলার মাধবদীর খিলগাও এলাকায় গণপিটুনিতে অজ্ঞাত (৩০) এক ডাকাত নিহত হয়েছে। মাধবদী বাজার থেকে শাহিন ও হাদীকুল নামে দুই মাটি ব্যবসায়ী মাটিকাটার লেবারদের জন্য প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যাবার সময় খিলগাঁও এলাকায় পৌঁছলে একদল ডাকাত তাদের উপর হানা দিয়ে ৬০ হাজার টাকাসহ ২টি মোবাইল সেট নিয়ে যায়। এসময় আক্রান্তরা চিৎকার করতে থাকলে আশে পাশের লোকজন চারদিক থেকে ঘেরাও করে। এসময় অন্যান্য ডাকাতরা চলে গেলেও গণপিটুনিতে নিহত হয় অজ্ঞাতনামা এই ডাকাত।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment