ঘাটাইলে ব্যবসায়ী খুন
<
ঘাটাইল
(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা : ঘাটাইল উপজেলার নন্দনগাতি গ্রামে সবুজ খান
(২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে
দুবৃত্তরা। গতকাল বুধবার সকালে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে ঘাটাইল থানার
পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,
নন্দনগাতি গ্রামের সাহেব খানের ছেলে সবুজ খান বাবার সাথে ঘাটাইল বাজারে
নিজেদের মাছের আড়তে কাজ করতো। পাশাপাশি সে কাঁচামালের ব্যাবসা করত। সবুজ
মাঝে মধ্যে মাছের আড়তেই রাত্রি যাপন করত। গত মঙ্গলবার বাজার শেষে রাতে
বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করে। গতকাল বুধবার সকালে বাড়ি
থেকে প্রায় তিনশত গজ দুরে জঙ্গলে গলায় রশি ও মুখে গামছা গোঁজা অবস্থায়
সবুজের লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল
মর্গে পাঠিয়েছে। নিহত সবুজ খান বিবাহিত। ইমন নামে তার সাত বছরের একটি পুত্র
সন্তান আছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলুল কবির জানান,
সবুজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে
সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ঘাটাইলে ব্যবসায়ী খুন
Wednesday, January 8, 2014
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Labels:
বাংলাদেশী নিউজ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment