আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষ দিকে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে নির্বাচন কমিশন।
শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষ দিকে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের চিন্তা-ভাবনা চলছে। প্রথম দফায় ১১৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, আমরা এখন মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলেছি, কখন কিভাবে নির্বাচন করবো। কারণ, সামনে ছাত্রছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তাদের বিরক্ত না করে নির্বাচন করতে চাই আমরা। যেহেতু আইনি বাধ্যবাদকতার রয়েছে সেহেতু নির্বাচন করতে হবে।
তিনি জানান, মন্ত্রণালয়গুলোর পরমার্শ অনুযায়ী সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
সিইসি বলেন, “সবগুলো উপজেলায় এক সঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। কারণ, এতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচণ্ড চাপ পড়ে। আমরা ক্রমান্বয়ে নির্বাচনগুলো করবো।”
কখন সিদ্ধান্ত হবে বা তফসিল হবে জানতে চাইলে সিইসি বলেন, আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব। আপনারা সময় মতো জানতে পারবেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা।

0 comments:
Post a Comment