Sporty Magazine official website |

পুরুষদের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের নারী দল ঘোষণা

Saturday, January 18, 2014

Share this history on :
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার নারীদের দল গঠনের লক্ষ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি।
২০১৪ সালের মার্চে ঢাকায় অনুষ্ঠেয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশ নেবে। বিশ্বকাপের এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
স্বাগতিক বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৮,৩০ মার্চ ২০১৪। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ক্রিকেটে লড়াইয়ে সিলেট স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
জাতীয় নারী দল: রুমানা আহম্মেদ,শায়লা শারমিন,লতা মন্ডল, খাদিজাতুল কুবরা, সুলতানা ইয়াসমিন বৈশাখী,ফারজানা হক,সালমা খাতুন,পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস,মোছাঃ রিতু মনি, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, সেতারা জাকির,ফাহিমা খাতুন,তাজিয়া আকতার,তিথি রানী সরকার,সাজিদা ইসলাম,শারমীন আকতার,শাহনাজ পারভিন,শামিমা সুলতানা,নাদিয়া আফরিন,ইয়ামিন রুপা, তমালিকা সুমনা,নিজার সুলতানা,সূর্বণা ইসলাম,সাবিকুন্নাহার ও জান্নাতুল ফৌদাউস।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment