Sporty Magazine official website |

বিএনপিতে যোগ দিলেন সাবেক ১৫ ক্রীড়াবিদ : অবৈধ এ সরকারকে সব হিসাব দিতে হবে : জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন --খালেদা

Wednesday, March 5, 2014

Share this history on :
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ ১৫ জন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক বিএনপিতে যোগ দিয়েছেন।
গতরাত ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাকে ফুল দিয়ে দলে যোগদান করেন বাংলাদেশ ফুটবলের সাবেক এই কৃতী ফুটবলাররা।
এই ১৫ ক্রীড়াব্যক্তিত্ব হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ নকিব, মাসুদ রানা, মিজানুর রহমান, আলফাজ আহমেদ, মতিউর রহমান মুন্না, এনামুল হক, অরূপ কুমার ও জিয়াউর রহমান। এদের মধ্যে জিয়াউর রহমান ও এনামুল হক বর্তমান খেলোয়াড়।
একই সঙ্গে ক্রীড়া সংগঠক আলহাজ কাজী শামীম তারেক, সালাউদ্দিন খোকন, জিয়াউর রহমান তপু, বজলুর রহমান ও মাসুদ বিএনপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেছেন, অবৈধ এ সরকারকে একদিন এদেশের মানুষের কাছে সব হিসাব দিতে হবে। জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। অন্যথায় এমন অবস্থায় পৌঁছাবেন যে আপনাদের ক্রেন দিয়ে টেনে তুলতে হবে।
গতরাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফুটবল দলের সাবেক ১৫ ক্রীড়াবিদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বেগম জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, আজ দেশে কোনো বৈধ সরকার নেই। এ সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। আজীবন ক্ষমতায় থাকার বাসনা ভুলে গিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment