Sporty Magazine official website |

রাহুলকে চুমু খাওয়ার জন্য স্ত্রীকে পুড়িয়ে মারলো পাষণ্ড স্বামী

Saturday, March 1, 2014

Share this history on :
ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে চুমু খাওয়ার অপরাধে স্ত্রীকে পুড়িয়ে মারলেন তার পাষণ্ড স্বামী। বার্তা সংস্থা জি নিউজ জানিয়েছে, আসাম সফরের সময় রাহুলকে চুমু খাওয়ার ছবি এবং খবর ভারতীয় মিডিয়ায় ফলাও করে প্রকাশ পাওয়ার পর এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে শনিবার সকালে ঝগড়া শুরু হয়।
ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত স্বামী তার স্ত্রী শরীরে আগুন ধরিয়ে দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে বোন্টি নামে ওই মহিলার শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
স্ত্রীর গায়ে আগুন লাগানোর পর, নিজেও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, রাহুল গান্ধীকে চুমুর খাওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। তার পরই বোন্টির গায়ে আগুন লাগিয়ে দেয় তাঁর স্বামী।
গত বুধবার রাহুল আসাম সফরে এসেছিলেন। জোরহাটের সমাবেশে রাহুলের চিবুকে চুমু খেয়ে তাঁকে স্বাগত জানান বোন্টি। সেই ‘অপরাধেই’ এই নির্মম পরিণতি হলো তার। বুধবার রাতেই মহিলাকে পুড়িয়ে মারা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ এই মৃত্যুর জন্য বোন্টির স্বামীকে দায়ী করছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment