গোপালগঞ্জ, ১৭ মার্চ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেছেন রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
বিকাল ৩টায় প্রধামন্ত্রী টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment