
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকারের নির্বাচনও দলীয়ভাবে করার পক্ষে মত জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
রংপুরের পীরগঞ্জের ফতেপুরে পৈত্রিক বাড়ি জয়সদনে সোমবার এক কর্মী সম্মেলনে তিনি এই মত প্রকাশ করেন।
স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন রেথে জয় বলেন, স্থানীয় নির্বাচনে দলগতভাবে প্রার্থিতা ঘোষণা ও দলীয় প্রতীক ব্যবহারের আইনি সুযোগ না থাকলেও সব রাজনৈতিক দলই প্রার্থী বাছাই করে সমর্থন ঘোষণা করে থাকে। তাহলে এই নির্বাচন কিভাবে নির্দলীয় হয়?
যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে নির্দলীয় কোনো নির্বাচন হয় না। ইউরোপ, কানাডা, ভারতেও কোনো নিদলীয় নির্বাচন হয় না। স্বৈরাচারদের আইন বাতিল করে আমাদের ফিরে যাওয়া উচিত। সকল নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত।'
0 comments:
Post a Comment