ইরাকের বিভিন্ন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত
হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক লোক। বৃহস্পতিবার ইরাকের রাজধানী
বাগদাদের বিভিন্ন স্থানে এসব গাড়িবোমা হামলা চালানো হয়। হামলায় ১৬ জন নিহত
এবং ৫২ জন আহত হয়েছেন। এছাড়া বাগদাদ থেকে ৬০ মাইল দূরে হিল্লা শহরে দুটি
গাড়িবোমা হামলায় ৯ বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো ২৮ জন আহত হন। বাগদাদের
বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এসব হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে
তাত্ক্ষণিকভাবে কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।
এদিকে বৃহস্পতিবার আনবার
প্রদেশের ফজুল্লা শহরে ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের
খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন মারা যান এবং ১৩ জন আহত হন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment