Sporty Magazine official website |

বাঘায় হারার কারণ ব্যাখ্যা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Saturday, March 1, 2014

Share this history on :
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী জিনাত আলীর কাছে হেরেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজিজুল আলম। দলের প্রার্থীর পরাজয়ের কারণ মূল্যায়ন করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেছেন, স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তৃণমূলের মতামত উপেক্ষা করে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল আলমকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিয়েছেন।
তবে ফেসবুকে এক স্ট্যাটাসে এ পরাজয়ের চারটি কারণের কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মন্ত্রীর স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরে হলো—‘প্রার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস, আমার মন্ত্রী হওয়ার কারণে সহায়তা করতে না পারা, জাতীয় পার্টিকে সম্পৃক্ত না করা, একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী কর্তৃক তাঁর বিজয় নিশ্চিত করতে জামায়াতের সাথে আঁতাত করা (কেন্দ্রওয়ারি ফলাফল বিশ্লেষণ করলে তাই দাঁড়ায়)। দু-তিনজন নেতা বাদে সবাই এখন হা-হুতাশ করছে। শত ব্যস্ততা সত্ত্বেও আমি যদি একটু সক্রিয় থাকতে পারতাম তাহলে পরাজয়টা এড়ানো যেত। কিন্তু পরাজয়ের কোনো আভাস কেউ দেয়নি বা পাইনি। এটা আমার ব্যর্থতা।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment