
এদিকে শনিবারের সংঘর্ষে গুলিবিদ্ধ পৌর ছাত্রলীগের সদস্য আল আমীন (২০) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে মারা যান। তাঁর আত্মীয় মো. শফি বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেনের বাসা থেকে শাহজাহান খান ওরফে কামরুল (৪০) ও মো. মাসুম খান (৪৩) নামের দুই অস্ত্রবাজকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
এ ছাড়া শ্রীপুর থানা-পুলিশ আরও নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কফিল উদ্দিন মণ্ডল, জেলা ছাত্রলীগের সদস্য মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগের কর্মী সেলিম শেখ, হুমায়ুন মোল্লা, কফিল উদ্দিন, মো. মোস্তফা, সাগর আহামেঞ্চদ, কাদির মণ্ডল ও কৃষ্ণ বাসফোঁড়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শ্রীপুরে ১৫ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন ইকবাল হোসেন ও আবদুল জলিল। নির্বাচন ঘিরে দুই পক্ষের মধ্যে শনিবার টানা তিন ঘণ্টা সংঘর্ষ চলে।
এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় ‘পুলিশের সামনেই অস্ত্রবাজি’ শিরোনামে সচিত্র খবর প্রকাশিত হয়। সংঘর্ষের সময় প্রকাশ্যে পুলিশের সামনেই গুলিবর্ষণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়।
গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন গতকাল সন্ধ্যায় তাঁর কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলন করে ১১ ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানান। তিনি বলেন, সংঘর্ষে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
1 comments:
n
Post a Comment