
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। সম্মেলনে বিএনপির পাঁচ নেতার জামিন বাতিলের প্রতিবাদ জানানো হয় এবং উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়।
বিএনপির এই নেতা বলেন, হল-মার্ক, ডেসটিনির লুটপাটের পর বর্তমান অবৈধ সরকারের সাঙ্গপাঙ্গরা শেয়ারবাজার, পদ্মা সেতু, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুত্ খাত লুটপাট করে অভিনব উন্নয়নের কথা বলছে। ‘এখন আমরা দেখতে পাচ্ছি, আসলে তারা সুড়ঙ্গ উন্নয়ন করেছে। একের পর এক সুড়ঙ্গ তৈরি করে সরকারি ব্যাংকের ভল্ট ভেঙে কোটি কোটি টাকা বের করে নিচ্ছে দুর্বৃত্তরা। এর কারণ সরকার রাষ্ট্র চালাতে অন্যায় ও বেআইনি পন্থাকেই অনুসরণ করেছে।’
গত শুক্রবার বগুড়ার আদমদীঘিতে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের টাকা লুট করা হয়েছে। দুর্বৃত্তরা নিয়ে গেছে প্রায় ৩২ লাখ টাকা।
এর আগে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় প্রায় ৩০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।
সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের হয়রানি করার জন্য জামিন বাতিলের আবেদন করেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ একই সঙ্গে এ নির্বাচন কমিশন নিজেই সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচনের পথে মস্ত বড় বাধা বলে মন্তব্য করেন তিনি।
0 comments:
Post a Comment