Sporty Magazine official website |

সাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী সন্ত্রাসীরা খুন ও লুটপাট চালাচ্ছে

Friday, February 7, 2014

Share this history on :
সাতকানিয়া-লোহাগাড়ায় যৌথ অভিযানের নামে পুলিশ, র‌্যাব-বিজিবির সহযোগিতায় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও অত্যাচার, নির্যাতন চালিয়ে উল্টো মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। এক বছরে এই জনপদে জামায়াত ও শিবিরের নয়জন নিহত, ছয়জন পঙ্গু, মারাত্মক আহত ৫০ জন এবং মিথ্যা মামলায় জড়ানো হয় ৩০ হাজার নেতাকর্মীকে। বর্তমানে ৩৫০ জন নেতাকর্মী জেলে এবং হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর ছাড়া।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম দণি জেলা জামায়াত কর্তৃক নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম দণি জেলার ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ ইসহাক। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির অধ্য আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম দণি জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ ও দণি জেলা জামায়াতের নেতা মুহাম্মদ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩১ জানুয়ারি সীরতুন্নবী সা: মাহফিলে বিুব্ধ মুসল্লিরা আওয়ামী লীগের এমপি আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ওপর জুতা নিেেপর অপ্রীতিকর ঘটনা ঘটনায়। অতএব এ ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনার সাথে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীর দূরতম সম্পর্ক নেই। সাধারণ মুসল্লিদের ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়া দুঃখজনক। এ ছাড়া সাতকানিয়া লোহাগাড়ায় যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। সম্প্রতি সাতকানিয়ায় ঢেমশায় কয়েকটি হিন্দু বাড়িতে গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে এ ঘটনায় তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, তিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর প থেকে জামায়াত বা শিবিরকে দায়ী করা হয়নি। জামায়াতের প থেকে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
জেলা জামায়াতের আমির মুহাম্মদ ইসহাক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গণগ্রেফতার বন্ধ এবং হিন্দু বাড়িতে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। পাশাপাশি যৌথ অভিযানের নামে গ্রেফতার অভিযান বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তি এবং জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রপাগান্ডা বন্ধেরও দাবি জানান।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment