চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৯ কেজি অবৈধ স্বর্ণ আটকের কয়েক ঘণ্টা যেতে না যেতেই গতকাল সকালে দুই যাত্রীর মানিব্যাগ ও জুতার ভেতর লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্র্তারা। গতকাল সকালে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে করে রহিম উদ্দিন ও নুরুল হক এই দুই যাত্রী শারজাহ থেকে চট্টগ্রাম আসেন। প্রায় ৭০০ গ্রাম ওজনের এসব স্বর্ণের বারের মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানান।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, স্বর্ণের বারসহ আটক দুই যাত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ যাবতকালের সর্ববৃহৎ অবৈধ স্বর্ণের চালান ধরা পড়ে। দুবাই থেকে আসা ফাইট দুবাইয়ের একটি উড়োজাহাজে যাত্রীদের সিটের নিচ ও ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২১ কোটি টাকা মূল্যের ৪২০টি স্বর্ণবার উদ্ধার করেছেন বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। উদ্ধার হওয়া স্বর্ণবারের ওজন প্রায় ৪৯ কেজি।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২২টি অবৈধ স্বর্ণের চালান ধরা পড়ে বলে সূত্র জানিয়েছে

0 comments:
Post a Comment