Sporty Magazine official website |

আল-কায়েদার বাংলাদেশি এজেন্ট তারেক: কামরুল

Wednesday, February 19, 2014

Share this history on :

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার বাংলাদেশি এজেন্ট তারেক রহমান। বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষকও ছিলেন তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র: আল-কায়েদার অপতত্পরতার নেপথ্যে কারা?’ শীর্ষক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন। দেশরত্ন সেবক পরিষদ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, আল-কায়েদার বাংলাদেশি সংস্করণ জামায়াত-শিবির। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এই জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জন্মই হয়েছে ক্যান্টনমেন্টে রাজাকারদের পৃষ্ঠপোষকতায়। তারা মুখে স্বাধীনতার কথা বললে প্রকৃতপক্ষে ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী। বিএনপির মধ্যে কিছু স্বাধীনতাবিরোধী লোক আছে, যাদের আল-কায়দাদের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তারা সবাই একই সুতোয় গাঁথা।
কামরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ কখনো আল-কায়দার স্থায়ী ঘাঁটিতে পরিণত হতে পারবে না। বিএনপি-জামায়াত-হেফাজত পাকিস্তানের মতো বাংলাদেশকেও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু দেশের তরুণ সমাজ তাদের রুখে দেবে।
উপজেলা নির্বাচন নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আজ দেশের ৯৭টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হবে এবং সরকার এতে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না। বিএনপি উপজেলা নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশরত্ন সেবক পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার, ভোরের সময়ের উপদেষ্টা নওশের আলী, শিক্ষক নেতা শাহজাহান আলম, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল ইসলাম খান প্রমুখ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment