
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করেন, আজকের নির্বাচনে সকাল থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। সরকারদলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের সহযোগিতা করছে। তিনি বলেন, সাজানো প্রশাসন দিয়ে ‘তামাশার জবরদস্তি নির্বাচন’ করছে সরকার। তামাশা করার জন্যই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর নিজের হাতে রেখেছেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে উপজেলা নির্বাচন নিয়ে এ আশঙ্কার কথা জানানোর পরও তাঁরা নির্লিপ্ত রয়েছেন। কমিশনের এই ভূমিকার নিন্দা জানান তিনি।
0 comments:
Post a Comment