Sporty Magazine official website |

কুমিল্লায় তিনটি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ

Wednesday, February 12, 2014

Share this history on :
নিজস্ব প্রতিবেদক ।। আগামী ২৭ ফেব্র“য়ারি দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ৩টি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সচিব বিভোর কুমার বিশ্বাস ও জেলা রিটার্নিং অফিসার মো: রাশেদুল ইসলাম দেবিদ্বার, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন । কুমিল্লা জেলার লাকসাম, মনোহরগঞ্জ ও দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনসহ ৩১ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, লাকসামে চেয়ারম্যান পদে আবদুর রহমান বাদল (দোয়াত-কলম), অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া (কাপ-পিরিচ), প্রফেসর ড. গোলাম মোস্তফা (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী (উড়োজাহাজ), মহব্বত আলী (তালা), শহিদুল ইসলাম (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা আক্তার বেবী (হাঁস) ও রাশিদা বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন। মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন (কাপ-পিরিচ), ইলিয়াছ পাটোয়ারী (দোয়াত-কলম), শফিকুর রহমান (টেলিফোন), আক্তার হাসান মাইনু (আনারস)। ভাইস চেয়াম্যান এসএম সাখাওয়াত হোসেন (তালা), হাজী আজীম উদ্দিন (উড়োজাহাজ), কামাল হোসেন ভুলু (চশমা), মিজানুর রহমান (বৈদ্যুতিক বাল্ব)। মহিলা ভাইস পদে নুর জাহান বেগম (কলস) ও আফরোজা কুসুম (ফুটবল) প্রতীক পেয়েছেন। দেবিদ্বারে চেয়ারম্যান পদে একেএম শফিকুল আলম কামাল (আনারস), এএফএম তারেক (দোয়াত-কলম), হাজী জালাল উদ্দিন ভূঁইয়া (কাপ-পিরিচ), রহুল আমিন (টেলিফোন)। ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী (চশমা), আবুল হোসেন লিপু (মাইক), আবদুল হক খোকন (তালা), সাইফুল ইসলাম সহিদ (টিউবয়েল), এসএম ইমরান হাসান (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নাজমা বেগম (প্রজাপতি), মহিমা আক্তার (কলস), সুফিয়া বেগম (হাঁস) ও নাজমা বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক, জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্র“য়ারি কুমিল্লার এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment