কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি ৩পরীক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা হচ্ছে মনোহরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের পরীক্ষার্থী ফখরুল ইসলাম ও অপর দু’জন সদর উপজেলার মহিলা পরীক্ষার্থী। জানা যায়, উক্ত ৩ পরীক্ষার্থী কারাগারে বন্দি অবস্থায় পড়াশুনা চালিয়ে আসছে। কারাগারে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেয়া হচ্ছে। বাইরের পরীক্ষা কেন্দ্রের সময় সূচি অনুসারে তারা কারাগারে পরীক্ষা দিচ্ছে। কারাগারে তাদের পরীক্ষার জন্য পরিদর্শকও নিয়োগ করা হয়েছে। বিগত নির্বাচন চলাকালে মনোহরগঞ্জে আটক হয় শিক্ষার্থী ফখরুল ইসলাম। অপর দুই মহিলা পরীক্ষার্থীর কারাগারে আটকের কারণ জানা যায়নি। তবে তাদের বাড়ি কুমিল্লা সদরে বলে জানা গেছে। - See more at:
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩ শিক্ষার্থী
Wednesday, February 12, 2014
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Labels:
কুমিল্লার নিউজ,
দেশের খবর
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment