Sporty Magazine official website |

বাংলাদেশি কর্মী নিন: খন্দকার মোশাররফ

Wednesday, February 12, 2014

Share this history on :
বাংলাদেশ থেকে ফের কর্মী নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ করে ওয়ার্ল্ড এক্সপো-২০২০ সামনে রেখে যে কর্মযজ্ঞ হবে, এ উপলক্ষে বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।
আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শাহী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে সৌজন্যসাক্ষাত্ করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান। পরে বেলা ১১টার দিকে সাক্ষাতের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, সাতটি দেশ থেকে এখন কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। তবে ওয়ার্ল্ড এক্সপোকে সামনে রেখে আমরা কর্মী নিতে ফের আহ্বান জানিয়েছি। আমি বলেছি, আমাদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে এখন দক্ষ লোক তৈরি হচ্ছে। সরকারিভাবে বিভিন্ন দেশে আমরা কম খরচে লোক পাঠাচ্ছি।’
সাক্ষাত্কালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব খন্দকার শওকত হোসেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)  মহাপরিচালক শামছুন্নাহার উপস্থিত ছিলেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment