Sporty Magazine official website |

বসন্তে ভালোবাসার সুবাস ছড়াবে পাঁচ কোটি টাকার ফুল

Wednesday, February 12, 2014

Share this history on :
ফুলে ফুলে ছেয়ে গেছে যশোর-বেনাপোল সড়কের গদখালীর পাইকারি ফুলের বাজার। বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে সামনে রেখে দুই দিনে এ বাজারে অন্তত পাঁচ কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে।
গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গদখালীর ৪০ শতাংশ ফুল ঢাকা ও চট্টগ্রাম এবং ৬০ শতাংশ ফুল চালানের মাধ্যমে পাইকারি দামে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় বাজারে পাঠানো হয়। ওই চালানের হিসাব অনুযায়ী, গতকাল মঙ্গলবার ও আজ বুধবার পাঁচ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এবার কৃষকেরা ফুলের ভালো দাম পাচ্ছেন বলেও তিনি জানান। 
গতকাল মঙ্গলবার ফুলচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গদখালী বাজারে প্রতিটি গোলাপ পাইকারি ৯-১০ টাকা, জারবেরা ১৫-১৬ টাকা, গ্লাডিওলাস তিন থেকে ছয় টাকা, রজনীগন্ধা পাঁচ থেকে ছয় টাকা এবং গাঁদা প্রতি হাজার দেড় থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় ৫৯৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ হয়েছে। জেলায় মোট নয় হাজার ২০ জন কৃষক ফুল চাষের সঙ্গে সম্পৃক্ত।
তবে কৃষি বিভাগের এ পরিসংখ্যানের সঙ্গে দ্বিমত পোষণ করে গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, এক হাজার ৪০০ থেকে ৫০০ হেক্টর জমিতে এবার ফুলের আবাদ হয়েছে। সরাসরি উত্পাদনের সঙ্গে সম্পৃক্ত সাড়ে চার হাজার কৃষক।
সম্প্রতি গদখালী বাজারে গিয়ে দেখা গেছে, কাকডাকা ভোরে গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা আর গ্লাডিওলাস ফুলের স্তূপ সাজানো হচ্ছে। বাজারে এত ফুল এসেছে যে জায়গা না পেয়ে যশোর-বেনাপোল সড়কের ওপরও ফুল রাখা হয়েছে। ফুলের চাষি আর ব্যাপারীদের পদচারণে মুখর গোটা বাজার। মুহূর্তের মধ্যে ফুল কেনা-বেচা হয়ে যাচ্ছে। বাসের ছাদ, ট্রাক বা ট্রলিতে থরে থরে সাজিয়ে ফুল পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে।
বাঙালির বসন্তবরণ উত্সব ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এ অঞ্চলের ফুলচাষি ও ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি থাকে। ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের ফুলচাষি আমিনুর রহমান বলেন, ‘হরতাল-অবরোধের কারণে গত কয়েক মাস লোকসান গুনতে হয়েছে। আশা করছি, বেচা-বিক্রির ভাব অব্যাহত থাকলে ক্ষতি অনেকটা পুষিয়ে নেওয়া যাবে। তিনি এ বছর তিন বিঘা জমিতে জারবেরা ফুলের আবাদ করেছেন। গত দুদিনে তিনি লক্ষাধিক টাকার শুধু জারবেরা ফুল বিক্রি করেছেন বলে জানালেন।
যশোর শহর থেকে পশ্চিমে ২০ কিলোমিটার গেলে ঝিকরগাছার গদখালী বাজার। ফুলের সাম্রাজ্য হিসেবেই এ এলাকার পরিচিতি রয়েছে সারা দেশে। দেশের ফুলের চাহিদার বড় অংশই জোগান দেন এখানকার চাষিরা। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment