Sporty Magazine official website |

২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত সরকার ক্ষমতায়’

Wednesday, February 12, 2014

Share this history on :
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে। এই সরকারের মেয়াদ পাঁচ বছর এবং মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যতই চাপ বা প্রেশার দেওয়া হোক না কেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।
আজ বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। গণভবনে অনুষ্ঠেয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, যাতে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত না হয়। সরকারে আছি বলে স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচনের আগে অনেক কিছু ঘটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু দলীয় সভানেত্রী শেখ হাসিনার দৃঢ়তায় তারা কিছু করতে পারেনি। সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তা না হলে গণতন্ত্র ব্যাহত হতে পারত।
দলীয় নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ আরও বলেন, এখন দেশ গড়ার কাজ, সংসদকে প্রাণবন্ত করার কাজ, নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের কাজ। তাই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কাজ শুরু করেছে। অতীতেই শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পরই কাজ শুরু করেছে। তিনি এক দিনও সময় নষ্ট করেননি। গত দুই মেয়াদে উনি (হাসিনা) ইশতেহার বাস্তবায়ন করে তা প্রমাণ করেছেন।
উপজেলায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই নির্বাচনকে দল গুরুত্ব দিচ্ছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment