Sporty Magazine official website |

পিৎজার ঝালে ঝরবে রক্ত!

Sunday, February 9, 2014

Share this history on :
লোভনীয় খাবার দেখে জল আসে জিবে। খাবার খাওয়ার পর আসে তৃপ্তির ঢেকুর। কিন্তু মজাদার কোনো খাবার খাওয়ার পর জিহ্বা থেকে রক্ত ঝরার কথা কি কখনো কেউ শুনেছেন?

যুক্তরাজ্যের লিংকনশায়ারের স্লিফোর্ড এলাকার লিটল ইতালি পিৎজা পারলারে এমনই বিশেষ ধরনের এক পিৎজা তৈরি করা হয়। এটি এমনই মারাত্মক ঝাল, যা খেলে আপনার জিহ্বা থেকে রীতিমতো রক্ত ঝরতে পারে। গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

‘ডেথ বাই পিৎজা’ নামের এই বিশেষ পিৎজাটিতে ত্রিনিদাদের ‘মরগুয়া স্করপিয়ন’ জাতের ২০টি মরিচ ব্যবহার করা হয়। এই বিশেষ জাতের মরিচটি পুলিশের মরিচের গুঁড়ার স্প্রের চেয়েও ঝাঁজালো। এটি এতই ঝাল যে খেয়ে হূদরোগেও আক্রান্ত হতে পারেন যে কেউ। শুধু ঝালই নয়, খাওয়ার ক্ষেত্রে আবার নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া আছে।

ওই পারলারে বসে কেউ যদি ভয়ানক ঝাল এ পিৎজাটি চেখে দেখতে চান, তাহলে পুরো পিৎজাটি শেষ করতে তাঁকে সময় দেওয়া হবে মাত্র ৩০ মিনিট।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment