Sporty Magazine official website |

এসএসসি পরীক্ষা শুরু

Sunday, February 9, 2014

Share this history on :
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা আজ রোববার সকাল ১০টায় শুরু হয়েছে।

এই তিন পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৩২ হাজার ৭২৭। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন।

পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫, দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ এবং এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ ছাত্রছাত্রী।

গতকাল শনিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবার পরীক্ষা কেন্দ্রে শিক্ষকেরাও মুঠোফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেবল কেন্দ্রসচিব মুঠোফোন ব্যবহার করতে পারবেন।
এবার পাঁচটি বিষয় বাদে বাকি ২১টি বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। বাদ থাকা পাঁচটি বিষয় হচ্ছে গণিত, উচ্চতর গণিত, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment