Sporty Magazine official website |

কারাগার থেকে মুক্তি পেলেন খোকা ও হাফিজ

Thursday, February 20, 2014

Share this history on :
ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন মুক্তি পেয়েছেন। আজ বুধবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খোকা এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাফিজ মুক্তি পান।

খোকার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সাদেক হোসেন খোকা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে গত ৪ ডিসেম্বর রাতে খোকাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুইটা গাড়িতে করে র‌্যাব-পুলিশের সদস্যরা রাত ১০টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বরের এক আত্মীয়র বাড়ি থেকে খোকাকে গ্রেপ্তার করে।

গত ২৮ নভেম্বর শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে ১৯ জনকে দগ্ধ করার মামলায় শাহবাগ থানায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় খোকাকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে গত ২৯ ডিসেম্বর সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment