
১০০ কোটির ব্যবসা করলেই ছবিগুলো ঢুকে যায় ১০০ কোটির ক্লাবে। আর তা শুধুমাত্র বলিউডের ছবির জন্যই প্রযোজ্য। সর্বত্রই বলিউডের ছবির জয়জয়কার আমরা নিজেরাই করি। তবে এবার সব আলোচনার উপরে চলে এসেছে সম্প্রতি মুক্তি প্রাপ্ত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবিটি। শুধু মাত্র ব্যয়ের দিক থেকে নয় আয়ের দিক থেকেও নতুন ইতিহাস গড়ার সংকল্পে নেমেছে অগ্নি ছবিটি।
সর্বমোট ৬ কোটি টাকা খরচ করে ইফতেখার চৌধুরী নির্মান করেন অগ্নি চলচ্চিত্রটি। চলচ্চিত্রটিতে ডলবি ডিজিটাল সাউন্ড ব্যবহার করা হয়। আর সবথেকে মজার ব্যাপার হল, ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর প্রথম চার দিনেই মাহি-আরেফিন শুভ অভিনীত অ্যাকশন থ্রিলার ছবি ‘অগ্নি’ আয় করেছে ৪.১ কোটি টাকা। যা নিঃসন্দেহে আগের অন্য সব ছবিগুলোকে হার মানাবে।
0 comments:
Post a Comment