Sporty Magazine official website |

চিকিৎসা কর্মকর্তার দুই দিনের বেতন কর্তন

Wednesday, February 5, 2014

Share this history on :
কর্তব্যে অবহেলার অভিযোগে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোমেনা পারভীনকে দুই দিন অনুপস্থিত দেখিয়ে তাঁর বেতন কর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্তব্যরত সব চিকিৎসককে কর্মস্থলে অবস্থান করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সিরাজগঞ্জের সিভিল সার্জন মাইনুদ্দিন মিঞা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সরেজমিনে তদন্ত করে এই আদেশ জারি করেন।
গত সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ছয় চিকিত্সকের স্থলে দুজন চিকিৎসক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম তাত্ক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী আজ তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত করেন সিরাজগঞ্জের সিভিল সার্জন।
সিভিল সার্জন মাইনুদ্দিন মিঞা জানান, তদন্তে চিকিত্সা কর্মকর্তাদের মধ্যে কয়েকজনের ছুটি ও সরকারি কাজে বাইরে থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসা কর্মকর্তা মোমেনা পারভীন দুই দিন অনুপস্থিত থাকার পর গতকালও তিনি দেরিতে আসায় তাঁকে দুই দিনের জন্য অনুপস্থিত করে বেতন কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব চিকিৎসা কর্মকর্তাকে কর্মস্থলে অবস্থান করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment