
‘সন্ত্রাসীরা তাঁর হাত-পায়ের রগ ও স্তন কেটে দিয়েছে। আমি জানি না, তারা কোনো মায়ের সন্তান কি না? তারা কোনো মায়ের কোলে বড় হয়েছে কি না?’
আজ বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) প্রধানমন্ত্রী এ কথা বলে আক্ষেপ করেন। তিনি সেখানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের কর্মী নূরজাহান বেগম সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হন। গত ২২ জানুয়ারি নির্বাচন-পরবর্তী সহিংসতায় নূরজাহান আহত হন। নূরজাহানসহ আটজনের শারীরিক অবস্থা পরিদর্শনে প্রধানমন্ত্রী ওই হাসপাতালে যান।
নূরজাহান বেগমের ওপর হামলা চালানো সন্ত্রাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কীভাবে মায়ের জাত, মায়ের ওপর হামলা করতে পারে?’ চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপির নেতার নির্দেশেই এ হামলা হয়েছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, ‘তাদের কি আমরা ছেড়ে দেব? সবার বিচার করা হবে।’
0 comments:
Post a Comment