বাংলাদেশে মুঠোফোনে আর্থিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে যৌথভাবে কাজ শুরু করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিডিকম অনলাইন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ই-সার্ভ গ্লোবাল। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর আরমান ও ইসার্ভ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পাওলো মন্টেসরি।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুঠোফোনে অর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি চমত্কার প্লাটফরম তৈরি করার আশা করছেন উদ্যোক্তারা। এ খাতের সেবার মান বাড়ানো এবং ব্যয় কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলেও মনে করছেন তাঁরা।
অনুষ্ঠানে পাওলো মন্টেসরি বলেন, গত দুই বছরে বাংলাদেশে মুঠোফোননির্ভর আর্থিক সেবার অগ্রগতি অনেক। ইসার্ভ গ্লোবাল মনে করে, এই সেবার জন্য বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। এ দেশের মানুষের জীবনধারার উন্নয়নে উদ্দীপনামূলক ভূমিকা রাখার প্রথম ধাপ হিসেবে যৌথ এই উদ্যোগ শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন পাওলো মন্টেসরি।

বিডিকম অনলাইনের চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী বলেন, বাংলাদেশে মুঠোফোনে আর্থিক সেবাকে এগিয়ে নিতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে। এটা সেবা খাতে নতুন সুযোগ তৈরি করবে।
বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর আরমান বলেন, বিডিকম সব সময়ই গুণগতমানসম্পন্ন প্রযুক্তিসেবা নিয়ে কাজ করে আসছে। ইসার্ভ গ্লোবালের বিশ্বজনীন দক্ষতা ও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুঠোফোনে আর্থিক সেবাকে আরও জোরদারে ভূমিকা রাখা সম্ভব হবে।
ফ্রান্সের প্রতিষ্ঠান ইসার্ভ গ্লোবাল বিশ্বব্যাপী মুঠোফোন নির্ভর প্রযুক্তি সেবায় পরিচিত একটি নাম। বিশ্বের ৫০টি দেশের ৬৫টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত এই কোম্পানির সঙ্গে কাজের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠান বিডিকম নিজেদের কাজের পরিধিকে ভিন্নমাত্রায় নিয়ে যেতে সক্ষম হবে বলে মনে করেন বিডিকমের পরামর্শক রায়হান আমিন। এর মাধ্যমে প্রযুক্তি খাতে বাংলাদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতাও আরও শাণিত হবে বলে আশা করেন তিনি।
0 comments:
Post a Comment