
উপরে মাছ, নিচে থরে-থরে সাজানো কচ্ছপ ভর্তি ট্রে এভাবেই কচ্ছপগুলো বাংলাদেশে পাচার করে নিয়ে আসা হচ্ছিল। গোপন খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ৫ হাজার কচ্ছপকে আটক করে। রবিবার রাতে বনগাঁ থানার পুলিশকে নিয়ে কালোপুরের কাছে অপেক্ষা করছিলেন জেলার ডিএসপি। ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারাও। সেই সময় অন্যরাজ্যের দুটি ট্রাক আটক করা হয়। বস্তার ভিতর থেকে উদ্ধার হয় পাঁচ হাজার কচ্ছপ। যার আনুমানিক ভারতীয় মূল্য ২০-২২ লক্ষ টাকা।
বাংলাদেশে পাচারের জন্য বিশাখাপত্তনম থেকে কচ্ছপগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় দুই চালক ও খালাসিকে আটক করা হয়েছে। সোমবার বন দফতরের কর্মীদের হাতে কচ্ছগুলিকে তুলে দেয় পুলিশ।
0 comments:
Post a Comment