নিজ জেলায় সরকারি বিভিন্ন দপ্তরে অব্যবস্থাপনা ও অনিয়ম প্রসঙ্গে দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘যাঁরা অনেক দিন ধরে এখানে আছেন, তাঁরা নড়াচড়া করে অন্যদিকে যান, ভালো থাকবেন। এই জায়গার চেয়ে অনেক সুন্দর জায়গা আছে, সেখানে যান। স্বাস্থ্য ভালো থাকবে, অভিজ্ঞতা বাড়বে।’
মোফাজ্জল হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ত্রাণমন্ত্রী বলেন, ‘২৫০ শয্যার হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করব। হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা একটু আন্তরিক হলেই অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব। হাসপাতালের রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সফলতা-ব্যর্থতা সবারই থাকে, সেটা ধরেই সবাইকে এগোতে হবে। অন্যান্য জেলার চাইতে এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বিগত কয়েক মাসে সারা দেশে যে নৈরাজ্য-সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, তা থেকে চাঁদপুরও বাদ পড়েনি। তবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সবাই তা মোকাবিলা করেছে।’
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া চাঁদপুরকে বালু-সন্ত্রাস থেকে মুক্ত করার দাবি জানান। চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে লোকজনের দীর্ঘদিনের দাবি থাকলেও তা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, টোল বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কথা হয়েছে। আগামী বছর এই সেতুতে কোনো ধরনের টোল থাকবে না।
সভায় দীপু মনি ২৫০ শয্যার হাসপাতালে অনেক সমস্যা রয়েছে উল্লেখ করে বলেন, এসব সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে।
0 comments:
Post a Comment